কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে সামাজিক ও রাজনৈতিক সহনশীলতা বিষয়ক এ্যাডভোকেসি সভা

জয়পুরহাটে সামাজিক-রাজনৈতিক শান্তি, সম্প্রীতি  ও সহনশীলতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ জুন) দুপুরে জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বেসরকারি স্বেচছাসেবী সংগঠন ডেমক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে আস্থা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অংশ গ্রহণ করেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু,  বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।  

ব্যতিক্রমি এ অনুষ্ঠানটির সার্বিক সহায়তা করেন ডেমক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের জয়পুরহাট জেলা সমন্বয়কারী নাসিমা বেগম, সিনিয়র ফিল্ড অফিসার মোফাখ্খারুল ইসলাম, সংগঠনটির জেলা যুব ফোরামের আহবায়ক রাসেল আল রশিদসহ সংশ্লিষ্টরা।

এ সময় বক্তারা বলেন, পরমত সহিষ্ণুতা, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে জনমত গঠন ও প্রতিরোধ, বেকরত্ব দূরীকরন, অংশগ্রহণ মূলক সুষ্ঠু নির্বাচন ও গনতন্ত্রের অবাধ চর্চার ফলে সামাজিক-রাজনৈতিক শান্তি, সম্প্রীতি  ও সহনশীলতা বৃদ্ধি পাবে।
Tag
আরও খবর