কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

একজোট নয় ইসলামী দলগুলোর সাথে আলাপ-আলোচনা করছে জামায়াত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, নির্বাচনী জোট নয়, ইসলামী দলগুলোর সাথে জামায়াত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, সম্পর্কের ঘনিষ্টতা বৃদ্ধি পাওয়ার জন্য। নির্বাচনের তফসীল ঘোষনা হলে এসব দল নিয়ে আমরা কি করবো সেটা বোঝা যাবে।

শনিবার (২১ জুন) দুপুরে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের সাথে কিছু কিছু বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত। তবে কিছু মতভেদ থাকতে পারে। আমাদের লক্ষ্য ইসলাম কায়েম। অন্য দলের লক্ষ্য অন্য কিছু থাকতে পারে। তবে সব মিলিয়ে সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গঠনে মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, জয়পুরহাট জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল ও সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন।
Tag
আরও খবর