কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে চেতনানাশক ওষুধ খাইয়ে তরুণীকে ধর্ষণ: গ্রেপ্তার-২

জয়পুরহাটে চেতনানাশক ওষুধ খাইয়ে এক তরুনীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। পাঁচবিবি উপজেলার বাগজানা কুটাহারা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগি তরুণী তিনজনের নামে পাঁচবিবি থানায় ধর্ষণের মামলা করেছেন। মামলার পর ঘটনার সহযোগী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার বাগজানা কুটাহারা গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে নয়ন (৪৫) ও তার স্ত্রী সালমা বেগম (৩৫)। এ ঘটনার মূল আসামি আতাউর রহমান (৩৮) পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গ্রেপ্তারকৃত নয়ন ও সালমা ভুক্তভোগি ওই তরুণীর প্রতিবেশি সম্পর্কে চাচা ও চাচী হন। মামলার অভিযুক্ত আসামি একই উপজেলার পূর্ব রামচন্দ্রপুরের আতাউর রহমান নয়নের বাড়িতে যাওয়া আসা করতেন। প্রায় দুই মাস আগে সালমা বেগম ওই মেয়েকে তাদের বাড়িতে ডেকে নিয়ে চেতনানাশক ওষুধ মিশিয়ে ঝালমুড়ি খাইতে দেন। এরপর সেই ঝালমুড়ি খেয়ে মেয়েটির মাথা ঘুরতে থাকলে সালমা বাড়ির দরজা লাগিয়ে দিয়ে বাহিরে চলে যান। তখন বাড়িতে থাকা আতাউর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। এরপর আবারও গত ১১ জুলাই আতাউর মেয়েটিকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলার পর সহযোগি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সালমা বেগমকে শনিবার আদালতে পাঠানো হয়েছে ও নয়নকে রবিবার আদালতে পাঠানো হবে। মূল আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর