কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে শিবিরের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। জয়পুরহাট জেলা ইসলামী ছাত্র শিবির এর আয়োজনে শনিবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে জয়পুরহাট সুগার মিল প্রশিক্ষণ কেন্দ্রে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়জুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের। 

শুভেচ্ছা বক্তব্য দেন, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অভিভাকদের পক্ষে হাসনাতুল কবির প্রমুখ।

আয়োজকরা জানান, গত ২৫ জুলাই জয়পুরহাট সরকারি কলেজে বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়া। স্কুল ও কলেজ পর্যায়ের 'ক', 'খ' দুটি গ্রুপে ৫০০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে দুটি গ্রুপে ২৫ জন করে ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর