কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা

"মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন" এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‍্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবারও সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন সভাকক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা: আল মামুন, জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: ইউসুফ আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায় প্রমুখ।

আজ থেকে শুরু হওয়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এই সপ্তাহ যথাযথভাবে পালন ও শিশুদের মাতৃদুগ্ধের গুনাগুন বিশ্লেষণপূর্বক শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করানো হবে।

Tag
আরও খবর