কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম অভিযোগে লিগ্যাল নোটিশ

জয়পুরহাটে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এনে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) জয়পুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তাজুর মোড় কেন্দ্রের ওএমএস ডিলার প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আসলাম হোসেন এ লিগ্যাল নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালে সরকার ঘোষিত ‘ওএমএস নীতিমালা’ অনুযায়ী কোনো কেন্দ্রে একজন প্রার্থী যোগ্য হলে তাকে লটারি ছাড়াই নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে একমাত্র যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও হুমায়ুন কবিরকে লটারিতে অংশ নিতে বলা হয়েছে, যা নীতিমালার পরিপন্থী।

ওই নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও নিয়োগ কমিটি যদি সাত দিনের মধ্যে নিয়ম মেনে হুমায়ুন কবিরকে ডিলার হিসেবে নিয়োগ না দেন তবে তার পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লিগ্যাল নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ জানান, ওএমএস ডিলার নিয়োগে ঘনবসতি এলাকাভিত্তিক কেন্দ্র নির্বাচন করা হয়েছে। কেন্দ্রের ৫০০ মিটারের মধ্যে আসা সব আবেদন যাচাই-বাছাই করা হয়েছে।

Tag
আরও খবর