কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে জাকের পার্টির জনসভা ও ‌র‍্যালী

জয়পুরহাটে জাকের পার্টির ঢাকা মহাসমাবেশ ও নির্বাচনী প্রচারণার জন্য র‍্যালী ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালগঞ্জ বাজার চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি গোলাম রসুল মজনু, ছাত্র ফ্রন্ট বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরিফ, যুব ওলামা রাজশাহী বিভাগের সভাপতি আব্দুল লতিফ সিদ্দিকী, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতিবুল, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইউসুফ আলী, জেলা কৃষক ফ্রন্ট নেতা আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি গাজীউল ইসলাম, যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি বাবুল আলম, জেলা তালাবা ফ্রন্টের সভfপতি নাদিম মাহমুদ বাদল ও ভক্তফ্রন্টের নেতা টুটুল ভট্টাচার্য।

বক্তারা বলেন, দেশে ইসলাম এসেছিল অলি-আউলিয়াদের হাত ধরে। জাকের পার্টি সেই ইসলামের দল। দেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা দেশের মানুষ এখনও পায়নি। জাকের পার্টি যদি ক্ষমতায় আসে আসে তাহলে তিন বছরের মধ্যে দেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু বর্তমানে জার্কের পার্টিকে নির্বাচন থেকে দুরে রাখার চেষ্টা করা হচ্ছে।

Tag
আরও খবর