কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা কালচারাল অফিসার (দায়িত্বপ্রাপ্ত) উজ্জ্বল বাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু রেজা মো. আমিনুর রহমান সুইট, নেসকো'র সহকারী প্রকৌশালী ইঞ্জিনিয়ার আদনান সাকিব, রামদেও বাজনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, পুলিশ কর্মকর্তা মইনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা এনসিপির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবীরজেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ অন্যরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। জানা যায়, আবরারকে ‘শিবির আখ্যা’ দিয়ে দুই দফায় দুটি কক্ষে নিয়ে মারধর করা হয়।

Tag
আরও খবর