কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিএনপিতে যোগদান অনুষ্ঠিত

জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাবেক ছাত্রশিবিরের নেতাকর্মী যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে জয়পুরহাট জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে  শুক্তাহার বাজারে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা কৃষক দলের সদস্য সচিব মন্জুরে মাওলা পলাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এনামুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে সাবেক ইসলামি ছাত্র শিবির সাথি ও বর্তমান জামালপুর ইউনিয়নের ধুলাতর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন।

এ সময় নতুন সদ্য  যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সংসদ সদস্য প্রার্থাী মাসুদ রানা প্রধান।

Tag
আরও খবর