কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আমি জিম্মি নই, স্বামীই আমাকে এক পরিচিত আপার কাছে রেখে গেছেন সংবাদ সম্মেলনে ওই নববধূ

জয়পুরহাটের ক্ষেতলালে নববধূকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক তরুণী। তিনি দাবি করেছেন, তাকে কেউ জিম্মি করেনি এবং চাঁদা দাবির ঘটনাও ঘটেনি। বরং তাকে যারা সহায়তা করেছেন, তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার স্বামী লিটন হোসেন ভিত্তিহীন তথ্য প্রচার করছেন।

ক্ষেতলাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই নববধূ বলেন, আমি কোনোভাবেই জিম্মি ছিলাম না। বিপদে পড়ে স্থানীয়দের সহযোগিতা চেয়েছিলাম। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাকে সহযোগিতা করেছেন। কিন্তু আমার স্বামী লিটন হোসেন তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করছেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এর মাধ্যমে লিটন হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়। পরে লিটন কুষ্টিয়ায় ওই তরুণীর বাড়িতে গিয়ে প্রায় তিন মাস সংসার করেন। কিন্তু হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে তিনি সেখান থেকে চলে আসেন। 
পরবর্তীতে গত রোববার (৯ মার্চ) লিটনের দেওয়া ঠিকানা অনুযায়ী ওই তরুণী ক্ষেতলাল উপজেলা সদরে এসে স্থানীয়দের সহযোগিতা চান। স্থানীয় ব্যক্তিরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেন এবং স্থানীয় ইউনিয়ন রেজিস্ট্রারের বাড়িতে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের পুনরায় কাবিন সম্পন্ন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিয়ের পর লিটন তার প্রথম স্ত্রীকে ম্যানেজ করার কথা বলে আমাকে এক পরিচিত আপার কাছে রেখে বাড়িতে যান। কোনো রাজনৈতিক দল বা দলের কেউ আমাকে জিম্মি করেনি। এখানে আমাকে জিম্মি করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জিম্মি করা হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এক প্রতারকের চক্রান্তের শিকার হয়ে ক্ষেতলালে এসে বিপদে পড়েছিলাম। নিরুপায় হয়ে স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দের সহযোগিতা চেয়েছিলাম। তারা আমার অসহায়ত্ব বিবেচনা করে আমাকে চেয়ারম্যান, পুলিশ ও ইউএনও ম্যাডামের কাছেও নিয়ে গেছেন। তাদের সহায়তায় আমি ন্যায্য বিচার পেয়েছি।

ভুক্তভোগী আরও জানান, পরে তিনি জানতে পারেন লিটনের আগেও একটি স্ত্রী রয়েছে, যা তিনি আগে জানতেন না। এখন যেহেতু বিষয়টি জেনেছি, তার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান হয়েছে এবং আমি আমার নিজ বাড়িতে ফিরে যাব।

এদিকে নববধূকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে মামুদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আবির ইফতোখার বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। নিউজ করার আগে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। যাচাই-বাছাই না করেই আমাকে সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। অন্য কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির মানক্ষুন্নের অপচেষ্টায় যারা মিথ্যা নিউজ ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আসলে ওই আপু বিপদে পড়ে আমার কাছে সহায়তা চেয়েছিলেন, আমি মানবিক কারণে তাকে সহযোগিতা করেছি।  আমার বিরুদ্ধে এমন মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রনোদিত তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

এ ঘটনায় অভিযুক্ত স্বামী লিটন মোল্লা দাবি করেন, আমার স্ত্রীকে তারা জিম্মি করে রেখেছিল। তিনি এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে বলেন, আমি কোনো আইনি পদক্ষেপ নিইনি। বিষয়টি স্থানীয়ভাবে বসে ১ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা হয়েছে।
 
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে একজন মেয়ে আমার কাছে এসেছিল। তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। তবে ছেলে বা মেয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag
আরও খবর