সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাট সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের আওতাধীন রাষ্ট্রায়ত্ত ৪৪টি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে জয়পুরহাট চিনিকলের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত দুই দফা দাবির সমর্থনে এ কর্মসূচির আয়োজন করে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

সমাবেশে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জুবাইর পারভেজ মুরাদ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবীব রুমেল, সাবেক প্রচার সম্পাদক আতিকুল ইসলাম শান্তসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে লিজ দেওয়ার সিদ্ধান্ত শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা, শ্রমিক অধিকার এবং দেশের শিল্প খাতের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনমুখী করার দাবি জানান এবং সকল মিল প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি লক্ষ্যে দক্ষ জনবল তৈরীর স্বার্থে গত ১৫ মে ২০২৪ইং তারিখে অবৈধ মনগড়া স্থগিত করা অফিস আদেশটি অবিলম্বে প্রত্যাহার করে মৌসুমী জনবলদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে নীতিমালা বাদ দিয়ে পূর্বের ন্যায় অভ্যন্তরীণ ভাবে স্থায়ী পদে সমন্বয় করতে হবে। যাতে প্রতি ৫ বছর, ১০ বছর অন্তর পদায়ন-পদোন্নতি দিয়ে ভবিষ্যতের জন্য দক্ষ জনবল তৈরী করা যায়।

দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে বিগত সরকার কর্তৃক ঘোষিত বিশেষ সুবিধার ১৫% টাকা পে-কমিশনের কর্মচারী-কর্মকর্তাদের ১লা জুলাই ২০২৫ খ্রি: হতে প্রদান করা হচ্ছে। অতীব দুঃখের বিষয় মজুরী-কমিশনের শ্রমিকদের উক্ত বিশেষ সুবিধার ১৫% টাকা প্রদান করা হচ্ছে না, যা অতিসত্তর অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করতে হবে। বর্তমান সরকার কর্তৃক ঘোষিত নতুন পে-স্কেল ১লা জুলাই, ২০২৬ খ্রিঃ হতে কার্যকর হতে যাচ্ছে সেখানে কর্মচারী-কর্মকর্তা, সচিব-আমলাদের নাম ঘোষনা করা হয়েছে। অতীব দুঃখের বিষয় সেখানে শ্রমিকদের কথা উল্লেখ করা হয়নি ফলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এমতাবস্থায় মিল/প্রতিষ্ঠানের মজুরী-কমিশনের শ্রমিকদের একই সাথে ১লা জুলাই, ২০২৬ খ্রিঃ হতে নতুন স্কেল ঘোষনা করতে হবে।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা সরকারের কাছে এই দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে জয়পুরহাট চিনিকলের বিভিন্ন বিভাগের শ্রমিক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর