আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

জয়পুরহাটে শিশুদের প্রতি যৌন শোষণ, নির্যাতন, বাল্যবিবাহ ও অন্যান্য সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদ হলরুমে  Free a Girl Netherlands এবং ZEEMAN-এর আর্থিক সহযোগিতায় এবং Association for Community Development (ACD)-এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদ, দোগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিম হোসেন, এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার ও প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন।

সভায় স্থানীয় পর্যায়ে শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুদের প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিতকরণ এবং শিশু সুরক্ষায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারি প্রতিষ্ঠান বা কোনো একক সংস্থার দায়িত্ব নয়; বরং পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক নেতা এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ধর্মীয় নেতা ও স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিরা শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের প্রতি সহিংসতা ও যৌন শোষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বক্তারা আরও বলেন, কোনো শিশু নির্যাতন, শোষণ বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত সংশ্লিষ্ট সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিশু সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। একই সঙ্গে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, ঝুঁকিপূর্ণ শিশুদের বিষয়ে দ্রুত তথ্য আদান-প্রদান, প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারেল সেবা নিশ্চিত করা এবং শিশুদের যৌন শোষণ ও সহিংসতা প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উঠে আসে।

সভায় অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার এবং শিশুদের প্রতি সকল ধরনের শোষণ ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag
আরও খবর