চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

দশম জাতীয় শিতোরিউ কারাতে দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে জয়পুরহাটের কিং কুইন জিম কারাতে একাডেমি। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে একাডেমিটির ১৭ শিক্ষার্থী ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৩২টি পদক অর্জন করেছে।

গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক কারাতেকা এতে অংশ নেন। প্রতিযোগিতায় জয়পুরহাটের কিং কুইন জিম কারাতে একাডেমির বিভিন্ন বয়সের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জয়পুরহাটের হয়ে স্বর্ণপদক অর্জন করেন নাফিজা ইসলাম (কাতা ও কুমিতে), আব্দুল্লাহ আল আনাফ (কাতা ও কুমিতে), তৌসিফ রহমান তাহিম (কুমিতে), ফাহিজ আবরার ইহান (কাতা ও কুমিতে), মারজুক রহমান সাবিব, সামির সাদমান (কাতা ও কুমিতে) ও নাবাইল নুর আকিব।

এ ছাড়া তৌসিফ রহমান তাহিম, ফাহিজ আবরার ইহান, মারজুক রহমান সাবিব, সামির সাদমান ও নাবাইল নুর আকিব রৌপ্য পদকও অর্জন করেন। আবু সাইদ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেন তাকিয়া তাসফিয়া।

রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন মো. আলী ইবনে মুনসুর, নুরাজ রামিল, রাপিদ ইবনে নুর, আনাফ হাসান, রাফসান জারিন, সামিউল ইসলাম রবিউল ও হামিম নুর সালাফি।

চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিতোরিউ কারাতে দো-এর প্রতিষ্ঠাতা ও কান্ট্রি হেড সেনসেই নাজমুল হাসান অভি।
জয়পুরহাট দলের কোচের দায়িত্ব পালন করেন কিং কুইন জিম একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান। ম্যানেজার ছিলেন নাইমুর রহমান এবং মহিলা ম্যানেজারের দায়িত্বে ছিলেন শারমিন আক্তার।

প্রতিযোগিতায় জয়পুরহাটের দলকে সার্বিক সহযোগিতা করে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা। এ সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে প্রতিযোগিতা শেষে ঢাকা থেকে ফিরে কিং কুইন জিম একাডেমির পরিচালক আমানুল্লাহ আমানের নেতৃত্বে দলের সদস্যরা গতকাল জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া ও পুলিশ সুপার শাহনাজ বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দলের অর্জন সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন।

Tag
আরও খবর