চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জয়পুরহাট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে শুক্রবার বিকেল ৩টায় জয়পুরহাট পৌরসভা ও আক্কেলপুর উপজেলার দল মুখোমুখি হয়। আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে পাঁচবিবি পৌরসভা ও কালাই উপজেলা দল অংশ নেবে। ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট সদর উপজেলা বনাম ক্ষেতলাল উপজেলা এবং ২৮ সেপ্টেম্বর আক্কেলপুর পৌরসভা বনাম পাঁচবিবি উপজেলা দলের খেলা অনুষ্ঠিত হবে।
এরপর ২ ও ৩ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ৯ অক্টোবর বিকেল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে জয়পুরহাটের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্বোধনী ম্যাচ দেখতে জেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Tag
আরও খবর