কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

  

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে সদর উপজেলা পরিষদ মুজিবর রহমান ঢালী মিলনায়তনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি তানভীর শাকিল জয় (এম.পি)।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহমুদ রাজ্জাক অপু। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ।  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজান আলী সরদার।


উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, জিল্লুর রহমান, বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, দোগাছী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম সুমনসহ জেলা-উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর