কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কচুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

কচুয়া উপজেলার সাচার গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার মধ্যরাতে ব্যবসায়ী জীবন কৃষ্ণ পোদ্দারের গৃহের দরজার টিন কেটে অজ্ঞাত চোরের দল গৃহে প্রবেশ করে ১০ভরি স্বর্ন,নগদ ৪৫ হাজার টাকা ও ২টি স্মার্ট ফোনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে কচুয়া থানার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জীবন কৃষ্ণ পোদ্দার জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে পরিবার পরিজনকে নিয়ে ঘুমান তারা। রাতের কোনো এক সময়ে অজ্ঞাত চোরের দল দরজার টিন কেটে স্বর্নালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। চোরদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

এ ঘটনায় সোমবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

Tag
আরও খবর