কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বরুড়ায় এনজিও সংস্থা এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। 

সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের গরীর অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের জীবন যাত্রার মানোন্নয়ন,বেকারত্ব দুর করে আত্ম কর্মসংস্থানের সৃষ্টি,শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

শনিবার সকালে উপজেলার আড্ডা বাজার আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সভার শুরুতেই প্রথমে আমন্ত্রিত অতিথি বৃন্দদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন খান বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র ম্যানেজার অর্থ ও প্রশাসন মোঃ নুর উদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপ এর কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এম. আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপ এর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান।

এসময় কর্মী সম্মেলনে সংস্থার সকল কর্মীদের কাজের পরিধি বৃদ্ধি, মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আপ এর যোনাল ম্যানেজার মোঃ রতর মিয়া।সিনিয়র অডিট অফিসার হাবিব উদ্দিন খান বকুল,কচুয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শামিম আহমেদ, চাঁদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজালাল ইয়ামিন,বরুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজিম উদ্দীন ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথি বৃন্দদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং  কর্মীদের  কাজের অগ্রগতির ভিত্তিতে ও ভবিষ্যতে আরো ভালো ভাবে কাজ করার জন্য সবাইকে উৎসাহিত করতে  সংস্থার বিভিন্ন ব্রাঞ্চের সেরা কর্মী নির্বাচিত করে তাদেরকে উপহার প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরো ভালো ভাবে কাজ করার জন্য সবাইকে উৎসাহিত করা হয়। 

কর্মী সম্মেলনে সংস্থার সকল শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক,শাখা ব্যবস্থাপক,ও সহকারী শাখা ব্যবস্থাপকগন সহ সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সবশেষে অনুষ্ঠানের সভাপতি এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল আপ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন খান বাবুল সংস্থার সকল কর্মী ও কর্মকর্তাগণদের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর