কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কচুয়ার আলোচিত সাব্বির হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় আলোচিত অটোচালক সাব্বির হত্যার অন্যতম আসামী মাঈনুদ্দিন ওরফে মাইনুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন রাজীব গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার শনির আখড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মাঈনুদ্দিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের মৃত. রজব আলীর পুত্র। কচুয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই দেলোয়ার রাজীবের নেতৃত্বে ও অন্যান্য পুলিশদের সহযোগিতায় আলোচিত সাব্বির হত্যার আসামী হিসেবে এ পর্যন্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়। তাছাড়া গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে নারায়নগঞ্জ এবং চাঁদপুর বিভিন্ন স্থান থেকে হত্যাকান্ডের সাথে জড়িত আরো ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য যে, চলতি বছরের ২৪ জানুয়ারি বিকালে মিশুক নিয়ে সাব্বির বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরেনি। পরদিন ২৫ জানুয়ারি সকালে পালাখাল-সেঙ্গুয়া সড়কের পাশে ডোবা থেকে মিশুক চালক সাব্বির হোসেনের হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

Tag
আরও খবর