কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কচুয়ায় ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে ” মানব সেবা ফাউন্ডেশন” চলমান স্বেচ্ছাসেবী সামাজিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা, কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ মাসুদুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক গোলাম খাঁজা (বুলু)।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এডঃ রাকিবুল ইসলাম,ক্যাশিয়ার মোঃ ফরিদ,যুগ্ম ক্যাশিয়ার মোঃ বাবু,প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক মোঃ শাওন, ও সদস্য মোঃ হৃদয় প্রমুখ।আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেন।

Tag
আরও খবর