কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিএনপি ও গণঅধিকার পরিষদ একসঙ্গে থাকলে ধানের শীষ বিজয়ী হবে: ড. আ ন ম এহসানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গণঅধিকার পরিষদ পরিষদ বৃহত্তম জোটের স্বার্থে আমাকে সমর্থন করায় আমি ট্রাক প্রতীকের প্রার্থী এনায়েত হাসিবসহ তাদের দলের সকল নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

বিএনপি ও গণঅধিকার পরিষদ মিলে-মিশে কাজ করলে ধানের শীষ বিজয়ী হবে। তাই এ নির্বাচনে সকলে মিলে ধানের শীর্ষেও পক্ষে কাজ করতে হবে। আমি আপনাদের দোয়া ও সমর্থনে ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হলে এই কচুয়া উপজেলাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলবো। তিনি শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার গ্রামে গনঅধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হাসিবের নির্বাচনী গনঅধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হাসিবের সমঝোতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

গনঅধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হাসিবের সভাপতিত্বে ও ছাত্র-অধিকার পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি মো. আবু সাইদ চৌধুরী পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা যুবঅধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি মো. আজম শরীফ, উপজলা যুব-অধিকার পরিষদের সংগঠক মো. সালাউদ্দি-শি, কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদেও সভাপতি মো. জাহিদ জাসান চৌধুরী প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি ও গনঅধিকার পরিষদের বিভিন্ন সংগঠনের সহ দলীয় অসংখ্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর