কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কচুয়ায় মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁচাইয়া গ্রামে অবস্থিত আল বারাকা আইডিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে আবুল বারাকাত ট্রাষ্টের উদ্যোগে আল-বারাকা আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আবুল বারাকাত বাবুল সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মৎস কর্মকর্তা ড. আবুল হাসানাত দুলাল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফী, কাদলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গাজী মোঃ ইউসুফ, প্রতিষ্ঠানের পরিচালক সদস্য মাও: আবু জাফর, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিম মিয়া, আল ফাতেমা দারুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মোশারফ হোসেন, আবুল কাশেম ও মোঃ মিলন হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন স¤পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, আবুল বারাকাত ট্রাষ্টের আয়োজনে এ বছর ৫শ ১৪ জন পরীক্ষার্থী মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করে তন্মধ্যে ৫১ জন শিক্ষার্থী টেলেন্টফুল ও সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেন। শনিবার অনারম্বড় অনুষ্ঠানের মাধ্যমে আবুল বারাকাত ট্রাষ্টের পক্ষ থেকে ১৬ জন ট্যালেন্টপুল ও ৩৫ জন সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অনুদান ও সনদপত্র তুলে দেয়া হয়। পরে আল বারাকা আইডিয়াল একাডেমির সফলতা ও কৃতি শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মোনাজাত পরিচালনা করেন মাওলানা গাজী মোঃ ইউসুফ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর