কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা   পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুর রহমান, গোলাম খাঁজা,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু সালেহ্,মোঃ শহীদুল ইসলাম,মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এড. রাকিবুল হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, ক্যাশিয়ার ফরিদ হোসেন ও মোঃ রাসেল আহমেদ রিহান প্রমুখ।

উল্লেখ্য কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের আওতাধীন ভূঁইয়ারা গ্রামে অবস্থিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ সহ বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করে আসছে। এছাড়াও গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে।

ভবিষ্যতে সেবার মান আরও বাড়িয়ে দেওয়ার জন্য মানব সেবা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ কবির হোসেন সকলের নিকট সহযোগিতা কামনা করছেন।

Tag
আরও খবর