কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন

চাঁদপুরের কচুয়া পৌরসভা ও কচুয়া বাজারে খাজনা ও পরিববন টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে স্বস্তিতে ফিরেছেন কচুয়া বাজারের ব্যবসায়ী ও পরিববন মালিকগণ। ১৪ ই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষের দিন থেকে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ ঘোষনা করা হয় । 

জানাযায়,এবছর পৌরসভায় কোনও সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড কিংবা কোন সড়কপথে ইজারা দেওয়া হয়নি। এখন থেকে আর বাস, ট্রাক বা সিএনজিকে পৌরসভার মধ্যে চলাচল করতে কোন প্রকার টোল দিতে হবে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৌরসভায় প্রবেশরত ও মালামাল লোড-আনলোড করার জন্য ট্রাক, বাস, কাভার্ড ভ্যান, মিনি ট্রাক, সিএনজিসহ সকল ধরনের যানবাহন টোল আদায়ের ইজারা প্রদান করা হয়নি বলে জানা যায়। ফলে এখন থেকে সকল যানবাহন ও কচুয়া বাজারে খাজনা ও বিনা টোল প্রদানেই পৌরসভা সড়ক পথে প্রবেশ ও বাহির হতে পারবে। জনসাধারণ ও সকল চালকদের দৃষ্টি আকর্ষণের জন্য এ ব্যাপারে সকল গাড়ীর চালক, বাজার ব্যবসায়ীসহ সকলকে সচেতন হওয়ার জন্য বিশেষ আহবান জানিয়েন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি। শিক্ষামন্ত্রীর নির্দেশে কচুয়া বাজারের সাধারণ ব্যবসায়ী ও পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলেই স্বস্তিতে ফিরেছে জনজীবন ও এই  পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভূক্তভোগী বাজার ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের কতৃপক্ষের নেতৃবৃন্দগন।
পর্যায়ক্রমে কচুয়া উপজেলার সকল বাজারে খাজনা আদায় বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।

Tag
আরও খবর