চাঁদপুরের কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাসন রাজা (৩৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক ব্যবসায়ী হাসন রাজা উপজেলার গোহট ভূইয়া বাড়ির মৃতঃ আঃ সাত্তারের ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে গত ০৮ মে শুক্রবার সন্ধ্যায় এসআই মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের ইমন মোল্লার বাড়ীর সামনে হাজীগঞ্জ টু সাচার গামী পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসন রাজা(৩৫) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন।
১৭ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
২৭ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৪১ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪১ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৮ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
৬২ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
৭৩ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে