কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আধা কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটের কালাই থেকে আধা কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী এনামুল হক (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের চৌকস অভিযানিক দল। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক(২৮) কালাই মুন্সিপাড়া (পূর্ব পাড়া) গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর দিক নির্দেশনায় সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ০৫.১৫ মিনিটে জেলার কালাই থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই মোঃ ফারুক হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন, এএসআই মোঃ মাহমুদ সিদ্দিকী ও মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে কালাই পৌরসভার  মুন্সিপাড়া এলাকা থেকে আধা কেজি হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হকের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও খবর






জয়পুরহাটে কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা

২২৪ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে