মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

ঝিনাইদহের কালিগঞ্জে ৩ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় প্রায় ৩ বিঘা জমির ২টি পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ জন পানচাষি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের পানের বরজে হঠাৎ করেই আগুন লাগে। পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা হলেন- দুধরাজপুর গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে পাতা মণ্ডল, একই গ্রামের জগা ভদ্রের ছেলে কৃষ্ণ ভদ্র, সুধীর ভদ্রের ছেলে উত্তম ভদ্র ও রফিকুল মণ্ডলের ছেলে ইরমান মণ্ডল। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি স্থানীয়রা বলেন, প্রথমে আগুন লাগে চাষি জামাল মণ্ডলের পানের বরজে। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। মাত্র আধা ঘণ্টার মধ্যে সবকিছু ছাই হয়ে গেছে। এতে ৪ জন চাষির ৩ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোনো কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে। এ বিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ৪ জন কৃষকের পানের বরজে আগুন লেগেছে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা হতে পারে। আগুনের সূত্রপাত জানা যায়নি।
Tag
আরও খবর
জনতার হাতে ৩ ডাকাত আটক

৩২৪ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে








মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’

৪৯৪ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে