শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

কালীগঞ্জে ভুয়া ভিডিও নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ: “তারেক মাসুদ নামে কোনো সভাপতি ছিল না”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “তারেক মাসুদ” নামে এক ব্যক্তিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলার সভাপতি পরিচয় দিয়ে একটি ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঝিনাইদহ জেলা সেক্রেটারি ওবাইদুর রহমান খাঁন। সংবাদ সম্মেলনে জানানো হয়, “তারেক মাসুদ” নামে ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখায় অতীতে কখনো কোনো সভাপতি ছিলেন না এবং বর্তমানে ওই নামে কেউ কোনো দায়িত্বে নেই। ভিডিওতে যাকে ছাত্রশিবির নেতা হিসেবে তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রশিবিরের দাবি, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যেখানে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভিডিওটির সঙ্গে ছাত্রশিবিরের কোনো নেতৃবৃন্দের সরাসরি বা পরোক্ষভাবে কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করে জানানো হয়। লিখিত বক্তব্যে ওবাইদুর রহমান খাঁন বলেন, “আমরা বিশ্বাস করি, সত্যের জয় অবশ্যম্ভাবী। যারা মিথ্যা তথ্য ছড়িয়ে ছাত্ররাজনীতি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে আমরা সকলকে আহ্বান জানাই—সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে সত্যতা যাচাই করুন।” তিনি আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতা-নির্ভর ছাত্রসংগঠন, যা সবসময় দেশ, ধর্ম ও জাতির কল্যাণে কাজ করে এসেছে। আমরা অতীতেও অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, ভবিষ্যতেও নেব।” সংবাদ সম্মেলন থেকে সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়—মিথ্যা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।
Tag
আরও খবর
জনতার হাতে ৩ ডাকাত আটক

৩২৫ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে








মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’

৪৯৫ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে