চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেকেন্দার নগর চৌমুহুনিতে নব নির্মিত রংধনু কমিউনিটি সেণ্টারে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটিতে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন।

বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ,কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী, শ্যামনগরের কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইন্জিনিয়ার মেহেদী হোসেন সুমন,রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একে এম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব ফেরদাউস শিমুল, কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য,শ্যামনগর আতরজান মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক সুশান্ত বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানটিতে কালিগঞ্জ উপজেলার সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের অন্তগত সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ ৩ শতাধিক শিক্ষক,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপ্তি ভাষনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Tag
আরও খবর