চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরার শ্যামনগরে উৎসর্গ সোসাইটির লেখক সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে উৎসর্গ সোসাইটির লেখক সংবর্ধনা অনুষ্ঠিত 


স্টাফ রিপোর্টার: এস এম তাজুল হাসান সাদ 


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার লেখক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লেখক ও গুনিজনদের কাজের স্বীকৃতি ও প্রেরণা যোগাতে এবং দায়িত্বশীল আদর্শ সমাজ বিনির্মানে সেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ সোসাইটির আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সানবিমস কেজি স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সোমবার, ১০ ফেব্রুয়ারী বিকাল ৪টায় উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালেশিয়ার পিএইচডি গবেষক হাফেজ মো: সালাহউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইয়াছিন মাহমুদ প্রমুখ।


অনুষ্ঠানটিতে প্রবন্ধে গাজী নজরুল ইসলাম, সাহিত্য গবেষনায় কেরামত উল্লাহ, ছড়ায় মাহবুব বুলবুল, সম্পাদনায় মোহাম্মদ ইব্রাহিম বাহারী, কবিতায় গোলাম মোস্তফা, গীতিকাব্য ইশারুল ইসলাম ও অনুবাদে জাকির হুসাইনকে ক্রেস্ট ও সম্মাননা স্বারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। 

অনুষ্ঠানে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের সৃজনশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে আয়োজকরা এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

Tag
আরও খবর