চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারকে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করেছে সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন 'রিপোর্টার্স ক্লাব'। শুক্রবার (২৮মার্চ) বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে দুস্থ পরিবারের সদস্যদের মাঝে এ ঈদসামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।


রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি, রংধনু কমপ্লেক্সের নির্বাহী পরিচালক ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এ এম আশিক।


রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য এমডি আরাফাত আলীর সঞ্চালনায়৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুর রহমান প্রমুখ।


এ সময় বক্তব্য রাখেন গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রিপোর্টার্স ক্লাবের সদস্য আবু হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও রিপোর্টার্স ক্লাবের সদস্য শের আলী, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, মীম ইসলাম প্রমুখ।


বিগত বছরের ন্যায় এবারও অনেকগুলো দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির চেষ্টা করা হয়েছে জানিয়ে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, শুধুমাত্র রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের প্রদত্ত অর্থে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ইফতার মাহফিল ও বিভিন্ন অনুষ্ঠানের নামে কিছু সংগঠন চাঁদাবাজি ও ধান্ধাবাজি করে জনমনে  সাংবাদিকদের সম্পর্কে যে বিরূপ মনোভাবের সৃষ্টি করছে রিপোর্টার্স ক্লাব বরাবরই তার বিপক্ষে অবস্থান করে থাকে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 


ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য আবু বক্কর সিদ্দীক, মোখলেসুর রহমান মুকুল, আব্দুস সালামসহ সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


ঈদসামগ্রী হিসেবে সিমাই, চিনি এবং খাদ্য সহায়তা হিসেবে চাল, মসুর ডাল, পেয়াজ, আলু ও সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

আরও খবর