কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডাসারে দিনদুপুরে বসতবাড়িতে দূর্বৃত্তদের ডাকাতি ॥ অন্তঃসত্বা নারীসহ আহত-২

ডাসারে দিনদুপুরে বসতবাড়িতে দূর্বৃত্তদের ডাকাতি ॥ অন্তঃসত্বা নারীসহ আহত-২ 

পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে মাদারীপুরের ডাসারে রতন রায়-(৪৫) নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে দূর্বৃত্তরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এসময় ডাকাতদের হামলায় অন্তঃসত্বা নারীসহ দুইজন লোক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী রতন রায়ের বাড়িতে তিন জনের একটি ডাকাতদল পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে তাদের বসতঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা রতনের মা ধ্রুপদি রায়-(৫৫) ও তার অন্তঃসত্বা স্ত্রী রিতা রায়-(২৮) কে প্রথমে বিদ্যুৎের শকদেয়। পরে তাদেরকে কুপিয়ে আহত করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

ভূক্তভোগী ব্যবসায়ী রতন রায় বলেন, আমার অন্তঃসত্বা স্ত্রী ও আমার মাকে বিদ্যুতের শক দিয়ে ও কুপিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। 

এ ব্যাপারে ডাসার থানার ওসি তদন্ত মোঃ মনজুরুল মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag
আরও খবর







কালকিনিতে প্রেমিকার গলা কেটে হত্যার অভিযোগ

২৪৭ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে