মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রেমিকের ডাকে গিয়ে গলা কেটে গুরুতর আহত হওয়া এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতের দিকে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত প্রিয়া আক্তার (২০) কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রেমিক বায়জিদের ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে গেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বায়জিদ পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, অভিযোগ পেলে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
৪১ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৮ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৭৩ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৭৭ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
৯৮ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৯ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫৬ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৫৯ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে