কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কমলগঞ্জে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের বসার জন্য  ‘অভিভাবক ছাউনি’ নির্মাণ করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নবনির্মিত ছাউনির উদ্বোধন করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। 

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, মহিলা সদস্য রেফা বেগম, সমাজসেবক আফরোজ খান, তালুকদার আমিনুর রহমান, আবু বক্কর বাক্কা প্রমুখ।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক শিক্ষার্থীর সাথে বিদ্যালয়ে অভিভাবকেরাও আসেন। তবে এতদিন তাদের জন্য অপেক্ষা বা বসার কোন জায়গা ছিলনা। ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের অর্থায়নে অভিভাবকদের বসার জন্য এই ছাউনিটি নির্মান করে দেওয়া হয়েছে। যাতে অভিভাবকেরা বসে সময় কাটাতে পারেন। 


Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

১৩৩ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে