কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

"দূর্নীতি দমনে রাজনৈতিক স্বদিচ্ছাই মূখ্য ভূমিকা রাখতে পারে" এই বিষয়ের উপর মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩মে) দুপুরে কমলগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

কমলগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, সদস্য আল্পনা রাউত।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটর সদস্য লুৎফুন নাহার বেগম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। আগামী ১৮ মে প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। 


Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

১৩৩ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে