কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী ক্ষেতলালে


ইন্দোনেশীয়ায় গিয়ে ওই তরুণীকে বিয়ে করে দেশে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম (২৯)। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) ইন্দোনেশীয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।


জানাগেছে, মধ্যবৃত্ত পরিবারের সন্তান শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকুরীর উদ্দেশ্যে ঢাকা শহরে যায়। সেখানে প্রাইভেট কোম্পানির চাকরির পাশাপাশি ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং ডটকম নামের একটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 



বাংলাদেশি ছেলে ও ইন্দোনেশিয়ার তরুণী। 


গত দুইমাস পূর্বে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের মুসলিম রীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর ১৮ জুন মঙ্গলবার বিকেল ৫ টায় নব-দম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়িতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা আমিনুরের বাড়িতে ভীড় জমায়।


এবিষয়ে শাকিউল ইসলাম দৈনিক দেশচিত্রকে বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।


আরও খবর






দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৭৭ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে