রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক : জয়পুরহাটের ক্ষেতলালে কৃষি স্কিমের সফল বাস্তবায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষক ও উদ্যোক্তা সমাবেশ এবং প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। ​ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক আরতাফ হোসেন, সোনালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার এজিএম মাহবুব আলম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) জয়পুরহাট শাখার এজিএম গোলাম কবির। রাকাব জয়পুরহাট শাখার ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ফারুখ হোসেন মিয়া। ​সমাবেশে বক্তারা জানান, জাতীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পল্লী অঞ্চলে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে আরও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বরাদ্দ করা হয়েছে। ​বক্তারা এই বিপুল তহবিলের সঠিক ও সৎ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় কৃষি ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ক্ষেতলাল উপজেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের শতাধিক গ্রাহক, স্থানীয় কৃষক ও নতুন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর


দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১৯ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২০ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৪ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে