কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সকালের সংযোগ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলাল থেকে প্রকাশিত “সকালের সংযোগ টোয়েন্টিফোর” নামে অনিবন্ধিত একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক রাশেদ খাঁ মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।


২২ এপ্রিল (মঙ্গলবার) ভোররাতে উপজেলার খঁড়িকাটা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানা পুলিশ।


দ্বায়িত্বশীলসুত্রে জানা যায়, ঢাকার এক নারী সঙ্গীত শিল্পীর একটি ইউটিউব চ্যালেন দেখভাল করতেন রাশেদ খাঁ মিলন। ওই ইউটিউব চ্যানেলটির ভ্যালুয়েশন ছিল প্রায় ২৫ লক্ষ টাকা৷ এক সময় রাশেদ চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ওই চ্যানেলের সকল গানের ভিডিও ডিলিট করে দেয়। এ নিয়ে ঢাকার ওই নারী শিল্পী রাশেদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় অভিযোগ করেন। এনিয়ে থানায় দুই পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠকও করা হয়৷ কিন্তু এর সুরাহা না হওয়ায় ওই নারী ঢাকার সাইবার আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত ওয়ারেন্ট জারি করলে ক্ষেতলাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। গ্রেপ্তারকৃত রাশেদ খাঁ মিলন (৩২) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খঁড়িকাটা গ্রামের বেলাল খাঁ এর ছেলে রাশেদ খাঁ মিলন (৩২)।


ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীপেন্দ্রনাথ সিং দৈনিক দেশচিত্র'কে বলেন, এ মামলার বিস্তারিত বিস্তারিত আমার জানা নেই। তবে, ঢাকার সাইবার আদালতে মামলার ওয়ারেন্ট মূলে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে জয়পুরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর






দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৭৭ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে