কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ক্ষেতলালে অতি দরিদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অতি দরিদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১১১ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ছাগল ও ছাগলের গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রানিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ পলাশ চন্দ্র রায়, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাসউদ পারভেজ, প্রানি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আরশাদ চৌধুরী । জানাগেছে, ক্ষেতলাল উপজেলায় সমতল ভূমিতে অতি দরিদ্র ৯৩৬ জন নৃ-গোষ্ঠীর বসবাস করে। এদের মধ্যে পর্যায়ক্রমে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১১১ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ছাগল ও ছাগলের গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে বিশেষ ক্যাটাগরি তৃতীয় লিঙ্গ একজন উপজেলার রোয়ার গ্রামের আব্দুল হামিদ ছাগল পাওয়ার পর বলেন, ছাগল পেয়ে আমি খুব খুশি হয়েছি। এগুলো লালন-পালন করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবো।
Tag
আরও খবর






দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৭৭ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে