কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৫ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড ও ক্ষেতলাল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী (এমপি)। এ সময় তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগমও উপস্থিত ছিলেন। ​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে ৫ হাজার গাছের চারা রোপণের এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি পুরো এলাকাটিকে এক দৃষ্টিনন্দন ও সবুজ বিনোদনকেন্দ্রে রূপান্তর করবে।" তিনি আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। ​পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিলের ঘাট এলাকার নান্দনিক সৌন্দর্য বাড়াতে নদীর বাঁধের উভয় পাশে পর্যায়ক্রমে ৫ হাজার ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে সোনালু ও কেসিয়া জাভানিকাসহ নানা প্রজাতির দৃষ্টিনন্দন গাছের চারা সংগ্রহ করা হয়েছে। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি, সহকারী কমিশনার (ভূমি) ও ক্ষেতলাল পৌরসভার প্রশাসক আব্দুর রউফ এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম। ​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর






দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৭৭ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে