কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগড়ায় মহিলা দলের উঠান বৈঠক — নারীর অধিকার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ আহ্বান

ওয়ার্ড সভার চিত্র




বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লোহাগড়া উপজেলা শাখার অন্যতম নেত্রী খালেদা জামান এর

উদ্যোগে লোহাগড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত নিউ লোহাগড়া (সাবেক কাড়ালপাড়া) এলাকায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।


বৈঠকে মহিলাদের সচেতনতা বৃদ্ধি, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং আগামীর বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের সার্বিক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ ভোট দেওয়া সময়ের দাবি।


বৈঠকে হিন্দু সম্প্রদায়ের উপস্থিত নারীদেরও তাদের অধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। খালেদা জামান বলেন, “আমরা সকলে মিলে একসাথে আগামীর লোহাগড়া নির্মাণ করব ইনশাআল্লাহ।”


অনুষ্ঠানে উপস্থিত থেকে ইঞ্জিনিয়ার তাইবুল বলেন, “খালেদা আপা, আপনার এই কর্মকাণ্ড অব্যাহত রাখুন। আপনার পরিশ্রম কখনো বিফলে যাবে না। যারা আপনাকে দমিয়ে রাখতে চায়, তারাই একদিন হারিয়ে যাবে। দলের হাইকমান্ডের কাছে আমাদের বিনীত অনুরোধ, খালেদা আপার যথাযথ মূল্যায়ন করা হোক।”


বক্তারা শেষে বিজয়ের প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান এবং আগামীর লোহাগড়াকে একটি সচেতন, শিক্ষিত ও নারী-অধিকারবান্ধব সমাজে রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৯৬ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে