লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন





"রৃপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠান, র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল রোববার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


 উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাছুম খানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির হাদিউজ্জামান, মৎস্য চাষি মো. ইলিয়াস হোসেন প্রমুখ। 


এছাড়াও উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 


এর আগে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মৎস্যচাষি ও সাংবাদিক বৃন্দ অংশ নেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাছুম খান।

আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও লোহাগড়া থানা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।



আরও খবর

লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

১০ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে