কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধার কবর সংস্করনে অনন্য নজীর স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান মাহমুদ


খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের কবর সংস্করণে  এক বিরল দৃষ্টান্ত রেখেছেন।সম্প্রতি স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবু ও তিনি মুক্তিযোদ্ধার কবর পাকাকরণ সহ দৃষ্টিনন্দন স্মৃতি সংরক্ষণ নির্মাণ কাজ শুরু করেছেন। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এমন মহৎ উদ্যোগ বিরল। কয়রা উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের কবর দীর্ঘদিন অযত্নে অবহেলায় রাস্তার পাশে পড়ে থাকে। বীর মুক্তিযোদ্ধা  রেজাউল করিমের স্মৃতি সংরক্ষণ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের প্রতিবেশী আব্দুর রকিব গাজি  বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছেন আমাদের সকলের প্রিয় সন্তান রেজাউল করিম। জানা গেছে, শহিদ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ১৯৫০ সালের ৩০ অক্টোবর কয়রা উপজেলার অন্তাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা জীবনে ৫ম শ্রেণিতে বৃত্তি পান। পরে এসএসসি ও এইচএসসি ফাস্ট ক্লাসে উত্তীর্ণ হয়ে খুলনা বিএল কলেজে লেখাপড়া করেছেন। তিনি খুলনা এম এম সিটি কলেজের তৎকালীন ছাত্র সংসদের ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ১৯৭৪ সালের ১৯ এপ্রিল আততায়ীর গুলিতে তিনি নিহত হন।


এ ব্যাপারে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ এর সাথে কথা হলে তিনি জানান এমপি সাহেবের পাশাপাশি আমিও বীর মুক্তিযুদ্ধা শহীদ রেজাউল করিমের কবর সংস্করণের জন্য ইউনিয়ন পরিষদ হতে ৬০০০০ ( ষাট হাজার টাকা) বরাদ্দ করেছি।


এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কথা বলে জানা যায়, এই বাজেট ২০২১-২০২২ অর্থ বছরের টিআর ২য় কিস্তির টাকা। এছাড়াও আরো জানা যায় ২০১১ সালেও স্থানীয় চেয়ারম্যান কতৃক কবর সংস্কার করা হয়েছিলো।

Tag
আরও খবর