কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১

আবুবকর সিদ্দিক, খুলনা প্রতিনিধি: 


খুলনার কয়রা উপজেলার শিমলারআইট গ্রামে চলাচলের পথ ঘেরা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। অদ্য সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। 


জানা যায়, মহারাজপুর ইউনিয়নের শামছুর সরদার ও তাহার পুত্র আঃ হালিম সরদার গং নিহত এছার আলী সরদার গং এর চলাচলের পথ অবৈধভাবে দখল করে ঘেরা দিতে গেলে এছার আলী সরদার সহ তার স্ত্রী পুত্ররা বাধা দিলে হালিম সরদার পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এছার আলী সরদারের মাথায় শাবল দিয়ে আঘাত করিলে উক্ত আঘাত এছার আলী সরদারের মাথার হাড় ভেঙে গভীরভাবে দেবে গিয়ে গুরুতর আহতে হলে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও শামছুর সরদার, জাফর সরদার, সালাম সরদার নিয়ে নিহত এছার আলী সরদারের স্ত্রী ও পুত্রদের দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার জন্য আঘাত করিলে তারাও গুরুতর আহত হলে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পাঠানো হয়।   


এছাড়াও অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হালিম সরদাররা চলাচলের পথ ঘেরা ও অবৈধভাবে দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিলো। 


স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত পক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা ও হয়রানি করে আসছিল। তাদের দাবি, চলাচলের পথ দখলকে কেন্দ্র করেই এই সহিংস ঘটনা ঘটে।


উক্ত সহিংস ঘটনায় মোট ৭ জন নামীয় ও ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে কয়রা থানায় মামলা করা হয়েছে।

Tag
আরও খবর