কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধিঃ

আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব আলহাজ্ব শেখ হারুনুর রশিদ এর মটর সাইকেল প্রতীকের সমর্থনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে কয়রা উপজেলা জনপ্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে (গত ১৫ ই অক্টোবর) উপজেলা  পরিষদের আয়োজনে স্থানীয় মডেল হাই স্কুলে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 


আগামী ১৭ ই অক্টোবর ২০২২ অনুষ্ঠিত খুলনা জেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে কয়রা উপজেলা মডেল স্কুলে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যডভোকেট মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক জনাব শফিকুর রহমান পলাশ,অধ্যক্ষ শহিদুল ইসলাম মিন্টু, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, ইন্জিনিয়ার মাহবুবুল আলম, রাশেদুল ইসলাম, প্রেমকুমার মন্ডল,জিএম মহাসীন রেজা, বাবু নীশিথ রন্জন মিস্ত্রী, এ্যাডভোকেট সাজ্জাদ আলী, এ্যাডভোকেট এনাম আহমেদ সহ কয়রা উপজেলার ৭ টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ, জিয়াউর রহমান জুয়েল,আলহাজ্ব আব্দুস সামাদ গাজী,প্রভাষক শাহনেওয়াজ শিকারী, এসএম বাহারুল ইসলাম, নুরুল ইসলাম, আছের উদ্দীন সহ সংরক্ষিত নারী সদস্যা ও ইউপি সদস্য সহ স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। 


এসময় বক্তব্য রাখেন প্রতি ইউনিয়ন থেকে একজন করে ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যানগন,  তারা বলেন বর্তমান সরকারের উন্নয়েনের ধারা অব্যাহত রাখতে তারা তাদের ভোটগুলো মটর সাইকেল প্রতীকে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন জননেতা আলহাজ্ব শেখ হারুনুর রশিদের মটর সাইকেল প্রতীকের বিকল্প নাই। দেশের উন্নয়নে মটর সাইকেল ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরো বলেন শেখ হারুনুর রশিদ ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছে এবং ৫ বারের খুলনা জেলার সভাপতি সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন,  যিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। বর্ষীয়ান এই নেতা শেখ হারুনুর রশিদের মটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

Tag
আরও খবর