কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা বিশেষ প্রতিনিধি:


কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইং ১৭/০৩/২০২৪ তারিখে  ৯: ৩০ ঘটিকায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব বি. এম. তারিক- উজ- জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ১০৪, খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) জনাব মোঃ রশীদুজ্জামান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাছিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান, কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব জি এম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম টিপু সুলতান,  কয়রা সদর ইউপি চেয়ারম্যান জনাব এস এম বাহারুল ইসলাম প্রমুখ।


প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী ও সম্মোহনী নেতা। তিনি জাতিকে স্বপ্ন দেখেছিলেন, এ দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, এই স্বপ্ন সকলেই দেখাতে পারেনা। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি।  তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আমাদের শিশুদের সহ সবাইকে এগিয়ে যেতে হবে।

Tag
আরও খবর