কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি লিটু,সম্পাদক মোস্তফা

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধিঃ

অস্তিত্বজুড়ে একাত্তর স্লোগান নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায়  শিক্ষিত তরুণ সংবাদকর্মীদের নিয়ে কয়রা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের দর্পনের কয়রা প্রতিনিধি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক লিটু , সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচারের কয়রা প্রতিনিধি গোলাম মোস্তফা।


বুধবার সকালে কয়রা প্রেসক্লাবের হল রুমে কয়রা সাংবাদিক ফোরাম এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী  না থাকায় তারিক লিটু কে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে সদস্যদের ভোটে  আবির হোসেন কে ৭ ভোটে হারিয়ে দৈনিক বাংলাদেশ সমাচারের কয়রা প্রতিনিধি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়।অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যবস্থা না থাকায় সদস্য ও উপদেষ্টামন্ডলীদের সর্বসম্মতিততে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি  ও সহসভাপতি, মো.মোক্তার হোসেন (দৈনিক সময়ের কণ্ঠ) ও জাহাঙ্গীর আলম (আমাদের সময়.কম)।কমিটির যুগ্ম সম্পাদক আবির হোসেন (গড়ব বাংলাদেশ) ও মো.আসমাউল হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন)।সাংগঠনিক সম্পাদক মিনহাজ দিপু (দৈনিক প্রতিদিনের কাগজ),অর্থ সম্পাদক মো.আসাদুজ্জামান আসাদ ( দৈনিক স্বাধীন বাংলা),প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আব্দুল্যাহ আল যুবায়ের (দৈনিক অগ্রযাত্রা),দফতর সম্পাদক মো.মোমিনুল ইসলাম (দৈনিক ক্রাইম তালাশ),নারী বিষয়ক সম্পাদক কৌশিনা মিতা (ঢাকা বিজনেস.কম),ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  মামুদ মোস্তফা রানা (দেশের খবর)।


এছাড়াও কয়রা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, হুমাযুন বিন বাদশা রিপন,ইউনুসুর বাবু,শাহ হিরো,রিপন আহমেদ,মেহেদী হাসান,লাবিব জোদ্দার,রেজওয়ানুল হক,মো.শিমুল,দেব্ররত সরকার, মেহরাব হোসেন অপু,মো.জাফর ইকবাল ছোটন,বনি আমিন।


কয়রা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি তারিক লিটু বলেন,অস্তিত্বজুড়ে একাত্তর স্লোগান বুকে ধারণ করে  সুন্দরবন উপকূলের জনপদ কয়রার বিভিন্ন সমস্যা,সম্ভবনা,উন্নয়নের সংবাদ দেশবাসী ও সরকারের কাছে তুলে ধরতে কয়রা সাংবাদিক ফোরাম আপষহীন ভাবে কাজ করে যাবে।

Tag
আরও খবর