কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৭১ ও ৭৫ এর পরাজিত শক্তিদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে- চৌধুরী রায়হান ফরিদ

খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলা যুবলীগের প্রভাবশালী নেতা জেলা  পরিষদের বারবার নির্বাচিত সদস্য সাবেক প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ বলেছেন ৭১ ও ৭৫ এর পরাজিত  শক্তিরা আবারো নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে, তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি দক্ষিণবঙ্গের বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে একত্রিত হয়ে নীল নকশা কারীদের প্রতি সজাগ থেকে তাদের বিরুদ্ধে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।  আগামী ১১ ই নভেম্বর ঢাকার সোরয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহাসাবেশ সফল করতে  দুই নভেম্বর বুধবার বেলা  ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রসিডিয়াম সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেল উদ্দীনের দিকনির্দেশনায় সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশ  সফল করার লক্ষ্যে দক্ষিণ জনপদের সকল নেতাকর্মীকে সমাবেশের স্থলে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।  উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে ও ইখতিয়ার উদ্দিন হিরোর সঞ্চালনায়, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য রবার্ট নিক্সন ঘোষ, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি  জিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম,সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহউদ্দিন মাসুম, যুবলীগ নেতা এ্যাডভোকেট আরাফাত হোসেন, এ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, সরকারি সুন্দরবন কলেজের ভিপি সুমন আহমেদ, খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগের সুমন, আবু দাউদ রনি, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকী হান্নান, আলামিন হোসেন খোকন, আক্তারুল ইসলাম, বাইজিদ হোসেন, পঙ্কজ, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল, আশরাফুল ইসলাম লিটন, রহমত উল্লাহ উজ্জল, তরিকুল ইসলাম প্রমূখ।

Tag
আরও খবর