রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

দক্ষিণ বেদকাশীতে বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শনে এমপি বাবু


খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের খালের গোড়া নামক স্থানে কপোতাক্ষ নদের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের রিংবাঁধ মেরামত কাজ পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

তিনি বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে রিংবাঁধ মেরামতের কাজ পরিদর্শনকালে বলেন, ষাটের দশকে নির্মিত বাঁধগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এসব বাঁধ জোয়ারের পানির চাপ সহ্য করতে পারে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলের মানুষের প্রতি খুবই আন্তরিক, অচিরেই টেকসই বেড়িবাঁধ নিমার্ণ করা হবে। এজন্য সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন যেটা একনেকে পাশ হয়েছে, এখন এটা টেন্ডার প্রক্রিয়াধীন।

এছাড়া জাইকার অর্থায়ানে ৩৫০ কোটি ব্যয়ে বেঁড়িবাধের কাজ চলমান আছে। এছাড়াও বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ সময় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু রিংবাঁধের কাজ তদারকি করেন এবং বাঁধ মেরামতের কাজে অংশগ্রহণকারী সকলের সাথে মতবিনিময় করেন ক্ষতিগ্রস্থ জনসাধারণের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, কয়রা উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম এস দোহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আছের আলী মোড়ল, আওয়ামী লীগ নেতা সমরেশ সরকার, গনেশ চন্দ্র মন্ডল, আসাদুজ্জামান বুলবুল, দক্ষিণ বেদকাশী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা, মুকুল বিশ্বাস, শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।

Tag
আরও খবর





কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ

১৫২ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে