কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে বিধবা, প্রতিবন্ধী ও অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ


খুলনা জেলার কয়রা থানার ২ নং কয়রা এলাকার কয়রা মদিনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে গত ২৬ শে মার্চ ২০২৩ এ ১৫০ জন বিধবা, প্রতিবন্ধী ও অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । 


সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আশরাফ হোসেন ও সভাপতি খুকুমনির সার্বিক তত্বাবধানে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং কয়রা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব এস.এম বাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব আলহাজ্ব আবু হুরায়রা খোকন ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্যা জনাবা মোছাঃ শাহানারা জামাল।


অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার সত্যিকার অর্থে একটি সেচ্ছাসেবী সংগঠন।তিনি আরো বলেন, এই পবিত্র রমজান মাসে সমাজের বিধবা প্রতিবন্ধী ও অসহায় দুস্থ্যদের সহযোগিতার জন্যে যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে তা একটি দৃষ্টান্ত। তাদের মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত।তিনি আরো বলেন রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার মতো এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত।


উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন, কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা রেশমা আক্তার।


আরও খবর