কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলাউড়া উপজেলা বিএনপির ৩৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন

আশিক মোসাররফ আহবায়ক এবং বকসি মিছবাউর রহমান যুগ্ম আহবায়ক 


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (৬ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক  জেলা ছাত্রদলের সভাপতি আশিক মোসাররফ-কে আহবায়ক এবং সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমানকে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়। 

জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তরের দায়িত্বে মো. ফখরুল ইসলাম এর সুপারিশে  জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান এ  কমিটি অনুমোদন দিয়ছেন বলে রবিবার (৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী। তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে  কুলাউড়া উপজেলায় বিএনপির সম্মেলন করে পূর্নাঙ্গ  কমিটি গঠনের লক্ষ্যে জেলা সভাপতি এই কমিটি গঠন করে দিয়েছেন।  কমিটির সদস্যরা হলেন-জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এ এন এম আবেদ রাজা, জেলা বিএনপির সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক পৌরসভা মেয়র কামাল আহমেদ জুনেদ, সাইফুল আলম চৌধুরী, এম এ মজিদ, রেদোয়ান খান, শামীম আহমেদ চৌধুরী, আজিজুর রহমান মনির,রফিক উদ্দিন আহমেদ,  আব্দুল জলিল জামাল, আব্দুল আহাদ, আকদ্দছ আলী মাস্টার, হাজী রফিক মিয়া ফাতু, আলমগীর হোসেন ভুঁইয়া, কমর উদ্দিন আহমেদ কমরু, মইনুল হক বকুল, মো. আব্দুস সালাম, মো. জুনাব আলী, ফারুক আহমেদ পান্না, সফিকুর রহমান আপার, আব্দুর রব কাজল, মহিউদ্দিন মুকুট, আব্দুল ওয়াহিদ, আক্তার হোসেন, নবাব আলী তকী খান, মুহিতুর রহমান মুহিত, সৈয়দ রনি হাসান সালাম, আব্বাস আলী, আব্দুল মুক্তাদির মুক্তার, আফজাল হোসেন সাঈদ, আজমল আলী, তৌফিক আহমেদ চৌধুরী, আব্দুল মুহিত বাবলু, সুফিয়া রহমান ইতি ও তাহমিনা আক্তার পলি।

আরও খবর